রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা

এবার পাবনায় 'শিশুচোর' দম্পতি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের জয়ঘর গ্রামের মোঃ আশরাফ আলীর ৭ মাসের শিশু সন্তান আরিফ হোসেনকে চুরি করে পালানোর সময় পাবনার ভাঙ্গুড়া অষ্টমনিষা গ্রাম থেকে ছেলে ধরা সন্দেহে আখি খাতুন(২১) সালাউদ্দিন(২৬) দুই দম্পতিকে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ।

আটককৃত সালাউদ্দিন যশোর জেলার শার্শা উপজেলার বিনাপোল গ্রামের মৃত খোকন আলীর ছেলে। ভাঙ্গুড়া থানার এ এস আই সাজিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এলাকা বাসির সহযগিতায় রাত ১১টার দিকে উপজেলার অষ্টমনিষা গ্রামে আখির বাবার বাড়ি থেকে ৭ মাসের শিশু আরিফ হোসেনকে উদ্ধার করে ও হাতে নাতে দুই জনকে আটক করেন।

শিশুর মা শাহিদা খাতুন বলেন, ৮ বছর পূবে ঢাকা কাজ করতে গিয়ে তাদের সাথে পরিচয় সেই সূত্র ধরে আমার বাড়িতে আসে তারা।

তিনি বলেন, গতকাল বেলা ২ টার দিকে আমি ও আমার পরিবার মাঠে যায় কিছুখন পরে বাড়ি এসে আমার ছেলে আরিফ ও তাদেরকে নাপেয়ে খোঁজাখুজি শুরু করি।

ভাঙ্গড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন, ভিকটিম চাটমোহর থানার বাসিন্দা হওয়ায় ওই রাতেই আসামিদের চাটমোহর থানায় পাঠিয়েছি।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ নাসির উদ্দীন বলেন,ওই রাতেই উদ্ধারকৃত বাচ্চাটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মানব পাচার আইনে মামলা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ