মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশক ও পরিচ্ছন্নতা কর্মীদের ছুটি বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশক ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে মুক্ত থাকুন’ শীর্ষক সচেতনতামূলক র‌্যালির উদ্বোধনের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ ঘোষণা দেন।

মেয়র বলেন, আমি সিটি করপোরেশনের মশক ও পরিচ্ছন্ন বিভাগের সবার ছুটি বাতিল ঘোষণা করেছি। আগামী ঈদেও তাদের ছুটি বাতিল থাকবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া যতদিন নিয়ন্ত্রণে না আসবে, ততদিন এ আদেশ বলবৎ থাকবে।

তিনি বলেন, এডিস মশার জন্ম ময়লা পানিতে না। এডিস মশার জন্ম স্বচ্ছ পানিতে। যেখানে স্বচ্ছ পানি তিন দিনের বেশি থাকে সেখানে এডিস মশা জন্মে। তা বন্ধ করতে হবে। আপনারা নিজের ঘরের আঙ্গিনা পরিষ্কার রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ