রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা

তুরস্কে অভিবাসীবাহী বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে অবৈধ অভিবাসীবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে ।নিহতদের মধ্যে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের অভিবাসীরা ছিলেন। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। একজন তুর্কি কর্মকর্তা হতাহতের সংখ্যা জানালেও তাদের পরিচয় নিশ্চিত করতে সমর্থ হননি। খবর ফরাসি বার্তা সংস্থা এএফপির।

তুরস্কের ডেইলি সাবাহ বলছে, অতিরিক্ত যাত্রীবাহী ওই মিনিবাসটি ভ্যান শহরের সঙ্গে ওজালপ জেলার এক সংযোগ সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ভ্যানের গভর্নর মেহমেত এমিন বিলমেজ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সিকে (এএ) বলেন, বাসটি পাহাড়ি সড়কে চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ