বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আবারও যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় কমিটির মধ্যবর্তী নির্বাচনে সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা শরীফ সাঈদুর রহমান আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১২ জুলাই) ঘাটারচরের মদিনা মসজিদ সংলগ্ন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠক সম্মেলনে ২০১৯-২০ সেশনের জন্য কমিটি গঠন করা হয়।

এছাড়াও মাওলানা শরীফ সাঈদুর রহমান ও মাওলানা আবুল হাসানাত জালালি দলটির সভাপতি পরিষদ সদস্য নির্বাচিত হন । সম্মেলনে মজলিসে আমের অনুমোদনে ১৬ সদস্য বিশিষ্ট মজলিসে খাসসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

মজলিসে শুরা আম-এর ১৬ সদস্য বিশিষ্ট হলেন- মাওলানা ফজলুর রহমানকে সংগঠন বিভাগের সম্পাদক, এবং মাওলানা জহিরুল ইসলামকে প্রশিক্ষণ ও বাইতুল মাল বিভাগের সম্পাদক, মাওলানা শরীফ হুসাইনকে সমাজকল্যাণ বিভাগের সম্পাদক ও মাওলানা রাকীবুল ইসলামকে অফিস ও প্রকাশনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়। অন্যান্য সদস্যরা হলেন, হাফেজ শহীদুল ইসলাম, মাওলানা ওয়ালীউল্লাহ, ক্বারী হুসাইন আহমাদ, মাওলানা রেজাউল করীম, মাওলানা মুহাম্মাদ আলী, মাওলানা মাজহারুল ইসলাম, জনাব আবুল কালাম আযাদ, মাওলানা আনোয়ার মাহমুদ ও কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ