মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শেষ হতে চলেছে সৌদি-ইয়ামেন যুদ্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ইয়ামেনের সঙ্গে সৌদি আরবের চলমান যুদ্ধ শেষ হবার সময় ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে সৌদি আরবের প্রতিনিধি আব্দুল্লাহ আল মু'লিমি। ইরানের সঙ্গেও তার দেশের যুদ্ধের কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার (১৮ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দেয়া এক বিবৃতিতে আব্দুল্লাহ আল মু'লিমি এ কথা জানান। খবর ডেইলি সাবাহর।

বিবৃতিতে তিনি বলেন , শুধু ইয়ামেন কিংবা ইরানে নয়, কোন জায়গায়ই সৌদি যুদ্ধে জড়াতে চায়না।

এ ব্যাপারে গত মাসে মক্কায় অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক ইসলামিক সামিটে তেহরানের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

আব্দুল্লাহ আল মু'লিমি সাংবাদিকদেরকে বলেন, যৌথ সমঝোতার ভিত্তিতে রিয়াদ তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্যও প্রস্তুত রয়েছে।

ইয়েমেন সংকটের বিষয়ে সৌদি প্রতিনিধি বলেন, খুব শিগগির এই যুদ্ধ শেষ হচ্ছে এবং এর মধ্য দিয়ে হুথি বিদ্রোহী-যুগের অবসান হতে চলছে। আর ইয়ামেনের দুর্ভিক্ষ মুকাবেলায় এই বছর সৌদি আরব চার’শ মিলয়ন ডলার খরচ করেছে-সে তথ্যও তিনি জানিয়েছেন।

সূত্র: ডেইলি সাবাহ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ