শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছেলেধরা সন্দেহে আদ্-দ্বীন ওয়েলফেয়ারের পাঁচ কর্মীকে গণপিটুনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছেলেধরা সন্দেহে এবার পাঁচ এনজিও কর্মীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। আজ দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পাঁচ এনজিওকর্মী হলেন- ঢাকার লালবাগের অধিবাসী আব্দুল কাইয়ুম, গোপালগঞ্জের আবুল হোসেন, হাফিজুর রহমান, রেজাউল করিম ও আবুল কালাম।

তারা আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার নামে একটি এনজিওর কর্মী বলে নিজেদের পরিচয় দিয়েছেন।

চারঘাট থানার ওসি নজরুল ইসলাম জানান, তারা বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহের চেষ্টা করছিলেন। তবে রাওথা গ্রামে অধিবাসীরা তাদের সন্দেহ করেন। এক পর্যায়ে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন স্থানীয়রা। এ সময় অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করলে স্থানীয়দের সন্দেহ আরো প্রবল হয় এবং সবাই তাদের ধরে পিটুনি দেয়।

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর পর স্থানীয়রা ওই পাঁচ এনজিওকর্মীকে পুলিশের হাতে সোপর্দ করে। ওই পাঁচ এনজিও কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ