শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস

আফগানিস্তানে লাগাতার সহিংসতার অবসান চায় ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ♦

আফগানিস্তানে লাগাতার সহিংসতার অবসান চায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সম্প্রতি গাড়িবোমা বিস্ফোরণে দেশটির পূর্বাঞ্চলীয় একটি এলাকায় একজন নিরাপত্তাবাহিনীর সদস্যসহ মোট চারজন নাগরিক নিহত হওয়ায় সংস্থাটি এ আহবান জানিয়েছে।

গতকাল সোমবার সৌদিআরবের জেদ্দায় অবস্থিত ওআইসির সদরদপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়,আফগানিস্তানে এসব সহিংসতা ও চলমান আত্মঘাতী বোমাহামলার ব্যাপারে ওআইসি গভীরভাবে উদ্বিগ্ন-এজন্য দেশটিতে লাগাতার সহিংসতার অবসান চায় ৫৭ টি মুসলিম দেশের সমন্বয়ক এ আন্তর্জাতিক সংস্থাটি।

অনুরূপভাবে সকল আফগান নাগরিককেও সহিংসতা মুকাবেলায় কঠোর ধৈর্য ধরার এবং শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয় ওই বিবৃতিতে।

তাছাড়া, বিগত সময়ে নিহত নাগরিকদের জন্য আফগান সরকার ও জনগণকে আল্লাহর রহমত কামনা করে দোয়া করার আহবান জানানো হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে দ্রুত আরোগ্য লাভ করে, সে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে ওআইসির পক্ষ থেকে।

উল্লেখ্য, গত তিন সপ্তাহেই আত্মঘাতী হামলাসহ অন্যান্য সহিংসতায় আফগানিস্তানে অন্তত ১৬০ জন নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ