শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রাশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, আটক ১৩০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদত্যাগ এবং দেশটির আগামী স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। কিন্তু প্রশাসন তাদের ওপর লাঠিচার্জ করার পাশাপাশি অন্তত ১৩০০ জনকে আটকের অভিযোগ উঠেছে।

গতকাল রোববারের বিক্ষোভে ঠিক কত লোক অংশ নিয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি। তবে গত শনিবারের চেয়ে তা অনেকটা কম ছিল। অবশ্য রুশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় সাড়ে তিন হাজার লোক রাস্তায় ছিল। তবে এর মধ্যে সাংবাদিক ছিল প্রায় সাত শ।

আগামী ৮ সেপ্টেম্বর দেশটিতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ উঠেছে, পুতিনবিরোধীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নানা অজুহাত দেখিয়ে ইতোমধ্যে ৩০ জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

তারা নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে সরকারের প্রতি দাবি জানায়। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পদত্যাগ করার আহ্বানও জানানো হয়। আর উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন বিরোধী নেতারা।

এর আগে শনিবার মস্কোর মেয়র নির্বাচনে অংশ নিতে বিরোধী দলগুলোর প্রার্থীদের বাধা দেয়ার প্রতিবাদে রাশিয়ার বিরোধীদলের নেতা অ্যালেক্সি নাভালনির ডাকে ওই বিক্ষোভ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ