মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল মাঠে স্থানীয়দের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের রাজনীতিতে ফ্যাসিবাদবিরোধী এক নতুন চেতনার জন্ম দিয়েছে। জনগণ তখন একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা করেছিল, আর বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সরকার জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্তদের সুরক্ষায় নীতিমালাও প্রণয়ন করেছে।

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই রায় দিয়েছেন। কোনো পক্ষ রায়ে অসন্তুষ্ট হলে আইনগতভাবে আপিল করার সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, সরকার বা আসামিপক্ষ—উভয়েই ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। একই সঙ্গে তিনি পরামর্শ দেন, বিচার সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া না জানিয়ে আদালতের মাধ্যমেই ন্যায়বিচার চাওয়া উচিত।

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে ইতোমধ্যে জাতীয় সংসদে আইনমন্ত্রীর বক্তব্য সরকারের অবস্থান স্পষ্ট করেছে।

তিনি আরও বলেন, হাইকোর্ট পৃথক সচিবালয় গঠনের পক্ষে রায় দিলেও বিষয়টি এখনো চূড়ান্ত নয়। সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত এ সভায় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একরামুল আলম, জেলা বিএনপির সহসভাপতি আবুবকর বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আসাদউজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কেএমএইচ কলেজের সাবেক ভিপি আব্দুস সবুর খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ