শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে শহরের জামিয়া ইউনুসিয়া মাদরাসা থেকে মিছিলটি বের হয়।

মিছিলে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তারা সম্প্রতি জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন। এ সময় তারা হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার বক্তব্য প্রত্যাহার করে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে কোনো ধরনের অবমাননাকর বক্তব্য মেনে নেওয়া হবে না। তারা হাসনাত আবদুল্লাহকে তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

এ সময় বিক্ষোভকারীরা ঘোষণা দেন, শনিবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি হতে দেওয়া হবে না।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা অ্যাকাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ, পুলিশের ওপর হামলা ও নারী নির্যাতনের ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসঙ্গেও কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়াকে একটি সাংস্কৃতিক অঞ্চল উল্লেখ করে সেখানে গান, বাদ্যযন্ত্র ও সিনেমা বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না, তা জানতে চান এই সংসদ সদস্য।

হাসনাত আবদুল্লাহর ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। বিশেষ করে গান, বাদ্যযন্ত্র ও সিনেমা নিয়ে তার মন্তব্যের বিষয়ে ইসলামি অঙ্গনসহ বিভিন্ন মহলে প্রশ্ন ও আপত্তি দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কওমি ছাত্র ঐক্য পরিষদ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ