শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

শুদ্ধভাবে আরবি পড়া, লেখা, বোঝা ও বলার দক্ষতা অর্জনে আগ্রহীদের জন্য ৪ মাসব্যাপী আরবি ভাষার দক্ষতা উন্নয়ন কোর্স চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধীনে পরিচালিত Center for Arabic Teaching, Training & Research।

কোর্সটিতে শিক্ষার্থীদের বর্তমান আরবি ভাষার দক্ষতা বিবেচনায় তিনটি পৃথক লেভেলে শেখার সুযোগ থাকছে। লেভেলগুলো হলো— Level 01 (প্রাথমিক), Level 02 (মধ্যম) এবং Level 03 (উচ্চতর)। ফলে আরবি ভাষায় একেবারে নতুন কিংবা আগে থেকেই কিছুটা জানা—উভয় ধরনের শিক্ষার্থী নিজেদের উপযুক্ত লেভেলে ভর্তি হতে পারবেন।

কোর্সে শুদ্ধভাবে আরবি পড়া, লেখা ও বোঝার পাশাপাশি সাবলীলভাবে আরবি বলার দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে আরবি ব্যাকরণের নাহব (نحو) ও সরফ (صرف)-এর ভিত্তি, কুরআন-হাদিস ও আরবি সাহিত্য বোঝার সক্ষমতা এবং একাডেমিক ও চাকরিক্ষেত্রে প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা উন্নয়নের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

কোর্সের ক্লাস পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপকরা। কোর্সের মেয়াদ চার মাস। প্রতি শুক্রবার ও শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে।

কোর্সটিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদরাসার শিক্ষার্থী, চাকরিজীবী এবং আরবি ভাষায় আগ্রহী যেকোনো ব্যক্তি অংশ নিতে পারবেন।

কোর্স শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সার্টিফিকেট দেওয়ার কথা জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমিত আসনে ভর্তি চলছে। শিক্ষার্থীদের বর্তমান আরবি ভাষার দক্ষতা অনুযায়ী উপযুক্ত লেভেলে ভর্তি করা হবে। যোগাযোগ: ০১৭৮৪০০১৮৬৭; বিকাশ: ০১৮৭৮৯৫৪৭৪২

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ