শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে থানা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় নগরীর একটি কনফারেন্স হলে এ তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সংগঠনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. এ. এ. তাওসিফ।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আবু সালমান এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল হান্নান।

মজলিসে গ্রুপ আলোচনা উপস্থাপন করেন সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলা।

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, আব্দুল হান্নান তাপাদার, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, কে এম আব্দুল্লাহ আল-মামুন, ডা. মুহাম্মদ ফয়জুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

মজলিসে দায়িত্বশীলদের ব্যক্তিগত ও সাংগঠনিক প্রশিক্ষণ, দাওয়াতি কার্যক্রম এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ