শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রবীণ আলেম ও শাইখুল হাদিস মাওলানা সুলাইমান নোমানী দীর্ঘদিন গুরুতর অসুস্থ।

অসুস্থ প্রবীণ এই আলেমের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে তাঁর বাসভবনে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় তিনি মাওলানা সুলাইমান নোমানীর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

মাওলানা সুলাইমান নোমানী জামেয়া নূরিয়া কামরাঙ্গীরচর ও আজিমপুর মাদরাসার দীর্ঘদিনের শাইখুল হাদিস। তিনি হাফেজ্জী হুজুর (রহ.)-এর বিশিষ্ট খলিফা হিসেবেও পরিচিত।

সাক্ষাতের একপর্যায়ে প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানী মাওলানা মামুনুল হকের হাত নিজের বুকে চেপে ধরে রাখেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সাক্ষাৎকালে মাওলানা মামুনুল হক প্রবীণ এই আলেমের দোয়া গ্রহণ করেন। পরে তাঁর দ্রুত পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ