আন্তর্জাতিক ডেস্ক
ইরানে আবারও হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না।
এদিকে ট্রাম্পের এমন হুমকির পর গতকাল (বুধবার, ২ সেপ্টেম্বর) বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। মূলত দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের চালানো বোমা হামলায় বেসামরিক মানুষসহ অন্তত ১৮ জন হত্যার ঘটনার পাল্টা জবাবে ইরান এই হামলা চালিয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিশ্লেষক রস হ্যারিসন মার্কিন সামরিক অভিযানের প্রভাব বিশ্লেষণ করে বলেছেন, এসব হামলায় ইরানের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হলেও ওয়াশিংটন বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারেনি।
হ্যারিসন আরও বলেন, ইরানের রাজনৈতিক ব্যবস্থা এখনো যথেষ্ট স্থিতিশীল ও প্রতিরোধে সক্ষম। একই সঙ্গে দেশটি নিজেদের সামরিক প্রতিরোধক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। এ পরিস্থিতিতে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বও আরও বেড়েছে।
আইও/