বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মক্কা ও মদিনার দুই প্রধান মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের ইমাম নির্ধারণ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ উসামাহ বিন আবদুল্লাহ খাইয়াত। মক্কায় জন্ম নেওয়া এই বিশিষ্ট আলেম দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৭ সালে তিনি মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন।

শায়খ উসামাহ খাইয়াতের জন্ম ১৯৫৬ সালে মক্কায়। তিনি মসজিদুল হারামের সাবেক ইমাম ও খতিব শায়খ আবদুল্লাহ খাইয়াতের সন্তান। ফলে ছোটবেলা থেকেই তিনি ইসলামী জ্ঞান ও পবিত্র দুই মসজিদের পরিবেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং হাদিস ও ইসলামী জ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি তিনি সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, মসজিদে নববীতে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ আবদুল বারী বিন আওয়াদ আস-সুবাইতি। তিনি মদিনার মসজিদে নববীর দীর্ঘদিনের ইমাম ও খতিব। ১৯৯৪ সালে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পান। এর আগে ১৯৯০-এর দশকে মসজিদুল হারামে রমজানের তারাবির নামাজের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শায়খ আবদুল বারী আস-সুবাইতি ১৯৬০ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি পবিত্র কোরআন হিফজ করেন এবং অল্প বয়স থেকেই কোরআন শিক্ষা ও শিক্ষাদানের সঙ্গে যুক্ত হন। পরে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং ইসলামী ফিকহ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দুই ইমামই দীর্ঘদিন ধরে পবিত্র দুই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাদের কুরআন তেলাওয়াত, খুতবা ও নামাজ পরিচালনা মুসল্লিদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ