শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নিয়ম না মানায় ৩ হাসপাতালকে ৪২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেস্ট না করেই রিপোর্ট দেয়া, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, বেশি দামে ওষুধ বিক্রিসহ নানা অভিযোগে রাজধানীর তিনটি হাসপাতালকে ৪২ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুলাই) দুপুর দেড়টা থেকে রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. সারওয়ার আলম বলেন, হাসপাতাল গুলোর নামে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালকে ১৭ লাখ, লুবনা হাসপাতালকে ২০ লাখ ও উত্তরার আরএমসি হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

হাসপাতালগুলো টেস্ট না করেই রিপোর্ট দিয়ে আসছে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ক্রিসেন্ট হাসপাতাল কোনও ধরনের পরীক্ষা না করেই মাইক্রোবায়োলজিক্যাল বা কালচারের রিপোর্ট দিতো। ল্যাবে ব্যবহার করতো মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট। এছাড়া ভারতীয় সরকারি সার্জিক্যাল সামগ্রী ও অনুমোদহীন ওষুধ বিক্রি করতো। তাদের জরিমানা করা হয়েছে ১৭ লাখ টাকা।

লুবনা হাসপাতাল ঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা না করে প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট দিতো। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী ব্যবহার, একজন প্যাথলজিস্টের স্বাক্ষর জাল করে প্যাথলজি রিপোর্ট তৈরি, অনুমোদন ছাড়া রক্ত সঞ্চালন, রক্ত সঞ্চালনের আগে এইডস ও হেপাটাইটিস পরীক্ষা না করা, ৩৪.৫০ টাকার প্যাথেড্রিন ৩৫০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আরএমসি হাসপাতালে অনুমোদন ছাড়া রক্ত পরিসঞ্চালনা, এইডস এবং ম্যালেরিয়ার টেস্ট না করে রক্ত পরিসঞ্চালন, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী ব্যবহার, নিজেরা টেস্ট না করে বাইরে থেকে টেস্ট করিয়ে এনে রোগীদের কাছ থেকে বেশি টাকা আদায়, সরকার নির্ধারিত মূল্যে ডেঙ্গু পরীক্ষার জন্য নির্ধারিত ফির বেশি টাকা আদায়, অনুমোদনহীন ওষুধ বিক্রি ও নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ না রাখার প্রমাণ পাওয়া গেছে। তাদের জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ