মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফতোয়ায়ে আলমগিরী: ২৬ জন আলেমের ৮ বছরের সাধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন । । 

মুসলিম বিশ্বে ফিকাহ শাস্ত্রের বেশ কয়েকটি প্রামাণিক গ্রন্থের প্রচলন ছিল। কিন্তু হানাফী মাজহাবের এমন কোন সহজবোধ্য ও একক মৌলিক গ্রন্থ ছিলনা, যে কিতাব থেকে একজন সাধারণ মুসলমান অনায়াসে কোন মুফ্‌তাবিহী (যার উপর ফতোয়া দেওয়া হয় এমন) মাসয়ালা সম্পর্কে অবগত হতে পারে এবং শরিয়াতের বিধিবিধানের সম্যক জ্ঞান লাভে সমর্থ হয়।

তৎকালীন ভারতবর্ষের মোগল সম্রাট আবু মুজাফ্‌ফর মহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব আলমগীকে (( ৩ নভেম্বর ১৬১৮ – ৩ মার্চ ১৭০৭) এ  ব্যাপারটি চিন্তিত করে তুললো। তিনি ভাবলেন, কিভাবে এই সমস্যা দূর করা যায় এবং হানাফী মাজহাবের সকল অনুসারীগণ কোন পন্থায় ওই সমস্ত মায়ালার উপর আমল করতে পারে, যা হানাফী মাযহাবের আলেমরা অবশ্য পালনীয় মনে করে থাকেন।

এরই ফলশ্রুতিতে সম্রাট আওরঙ্গজেব রাজধানী দিল্লী ছাড়াও সাম্রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে ফিকাহ শাস্ত্রে পারদর্শী ২৬ জন আলেমকে একত্র করলেন। তিনি তাদের এই মর্মে নির্দেশ প্রদান করলেন, যেন বিভিন্ন কিতাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা হানাফী মাজহাবের সমস্ত মাসয়ালাগুলো সংকলন করেন।

তার নির্দেশ ছিল, এমন একটা প্রামাণিক ও পূর্ণতর গ্রন্থ প্রণয়ন করা. যাতে অত্যন্ত তাহকীক ও বিচার-বিশ্লেষণ সহকারে সমস্ত মাসয়ালা সন্নিবেশিত থাকবে । ফলে বিচারক ও মুফতি এবং অন্যান্য সকল মুসলমানকে ফিকাহশাস্ত্রের বহু সংখ্যক কিতাবের পাতা উল্টাতে না হয় । আর কিতাবটি থেকে সবাই উপকার হাসিল করতে পারে।

শায়েখ নিজামুদ্দীন বালখীর নেতৃত্বে নির্বাচিত আলেমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্রাটের নির্দেশ যথাযথভাবে পালন করলেন এবং দীর্ঘ ৮ বছরের সাধনায় একটি চমৎকার কিতাব সংকলন করলেন। সম্রাট আওরঙ্গজেবের ডাকনাম 'আলমগির'এর সঙ্গে মিল রেখে কিতাবের নাম দিলেন 'ফতোয়ায়ে আলমগিরী'। যে কিতাব থেকে হানাফী মাজহাবের অনুসারীরা কী পরিমাণ উপকৃত হচ্ছে তা বলার অপেক্ষাই রাখেনা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ