মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা, তমা কনস্ট্রাকশনের সুপারভাইজারকে জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তমা কনস্ট্রাকশনের নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার মুহাম্মদ সাঈদকে (২৫) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

গতকাল বুধবার পুরান ঢাকার জনসন রোডে এডিস লার্ভা শনাক্তকরণে ডিএসসিসি পরিচালিত অভিযানে এ দণ্ড দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান।

তিনি বলেন, ডেঙ্গুবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রতিদিন নির্মাণাধীন ভবনে অভিযান চলছে। যেখানেই লার্ভা পাওয়া যাবে সেখানেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ঢাকা মহানগর মহিলা কলেজের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মুহাম্মদ সাঈদ খোকন বক্তৃতা দেন।

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা ভবন মালিকদের বারবার আহ্বান জানানো সত্ত্বেও অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন না। আমরা নিয়মিত মোবাইল কোর্ট চালাচ্ছি। নির্মাণাধীন ভবন মালিকরা সচেতন না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নগর কর্তৃপক্ষ পিছপা হবে না।

এর আগে মঙ্গলবারও এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর শান্তিনগরের একটি ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। স্কাই ভিউ ফাউন্ডেশন নামে ওই ভবনে মশা নিধন কার্যক্রম চালিয়ে এ জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ভবনটির মালিককে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ