রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ১১ আগস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

মধ্যপ্রাচ্যের সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই ১১ আগস্ট ঈদ পালন করবে তারা। আর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। সেই হিসেবে বাংলাদেশে ঈদ হতে পারে ১২ আগস্ট।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যমসমূহ রাজকীয় সৌদি ফরমানের বরাতে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। সে হিসেবে শুক্রবার (২ আগস্ট) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষিতে ১০ আগস্ট (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ওই দিন হজ পালনকারীরা আরাফার ময়দানে অবস্থান করবেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১ লাখ ৬ হাজার ধর্মপ্রাণ মানুষ হজপালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন।

-এটি