বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে।

ফিলিস্তিনের তথ্যকেন্দ্র জানিয়েছে, শুক্রবার বিকেলে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রতিরোধ সংগ্রামীদের গুলিতে ড্রোনটি ভূপাতিত হয়।

ইরানি গণমাধ্যম পার্সটুডে’র এক খবরে বলা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী এর সত্যতা স্বীকার করে বলেছে, গাজার উত্তরে তাদের ড্রোনটি ভূপাতিত হয়েছে। তবে কী উদ্দেশ্যে ড্রোনটি সেখানে পাঠানো হয়েছিল তা তারা উল্লেখ করেনি।

উল্লেখ্য, ইহুদিবাদী ইসরায়েল মাঝেমধ্যেই ফিলিস্তিনের গাজায় ড্রোনের সাহায্যে গোয়েন্দা তৎপরতা চালায়। গতকাল শুক্রবারও গাজা সীমান্তে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের দখলে থাকা নিজেদের ভূমি ফিরে পেতে গত বছরের মার্চ থেকে প্রতি শুক্রবার বিক্ষোভ করে আসছে গাজাবাসী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ