শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

মহাসড়কের পাশে কুরবানির পশুর হাট বসতে দেয়া হবে না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যানজট এড়াতে মহাসড়কের পাশে কুরবানির পশুর হাট বসতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঈদুল আজহা উদযাপনে সড়ক পথে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সোমবার সচিবালয়ে এক সমন্বয় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, সড়ক ও মহাসড়কের পাশে কুরবানির পশুর হাট বসালে যানজট সৃষ্টি হতে পারে, তাই হাট যেন বসানো না হয় সে সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্দেশ অমান্য করে ইতোমধ্যে বসানো হাটের বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করা যাবে না জানিয়ে কাদের বলেন, পশু বহনকারী যানবাহন ধীর গতিতে চলে। ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করলে সমস্যার সৃষ্টি হয়। তাই এসব গাড়িতে পশু পরিবহন বন্ধ করতে হবে। এ বিষয়ে সবাইকে নির্দেশ দিয়েছি।

বাস টার্মিনালগুলোতে নজরদারি টিম সক্রিয় থাকবে এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হলে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, বাস টার্মিনালে মশা নিধনে ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে অনুরোধ করা হয়েছে। বাসগুলোতে অ্যারোসল সরবরাহের জন্য চিঠি দেয়া হয়েছে। গাজীপুর সিটি মেয়র মশার ওষুধ দেয়ার আশ্বাস দিয়েছেন।

-এএ