বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

লিটনের বাসায় এসি বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কাঁঠালবাগানে জাদুশিল্পী মনিরুজ্জামান লিটনের বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মনিরুজ্জামান লিটন (৩৮), তার স্ত্রী টুম্পা আক্তার (৩০), মেয়ে লাইবা (৭) ও লিবান (৮ মাস)।

প্রতিবেশীরা জানায়, লিটন একজন জাদুশিল্পী। বক্স-কালভার্ট রোডের চারতলা বাসার দ্বিতীয় তলায় থাকে পরিবারটি। আজ ভোরে হঠাৎ করে ওই বাসার ভেতর একটি শব্দ হয়। পরে তাদের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় ভেতরে গিয়ে চারজনকে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢামেক বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। কিন্তু ঘটনাস্থলে কোনো আগুন বা আহতদের পাওয়া যায়নি। তার আগেই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা। এসি বিস্ফোরণের আগুনে তারা দগ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বলেন, কাঁঠালবাগান থেকে আসা নারী ও শিশুসহ চারজন দগ্ধকে ভর্তি করা হয়েছে বার্ন ইউনিটে। এর মধ্য লিটনের শরীরের ৫০ শতাংশ, টুম্পার ২৫, লাইবার ১৭ ও লিবানের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ