বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভারতের কেরালায় টানা বৃষ্টিতে ৩২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের কেরালা। ভারী এ বৃষ্টিপাতে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। ওয়ানাডের ধসে অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া রানওয়ে জলমগ্ন হয়ে পড়ায় রোববার বিকাল তিনটা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচি বিমানবন্দর কর্তৃপক্ষ।

আগে কর্তৃপক্ষ জানিয়েছিল বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখা হবে। তবে পরে পরিস্থিতির অবনতি হওয়ায় এবং আগামী দুদিন মধ্য কেরালায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় রোববার পর্যন্ত সব আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর ফলে অনেক নির্ধারিত ফ্লাইট বাতিল হচ্ছে। আর কিছু ফ্লাইটকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিতে পেরিয়ারের পানিস্তর বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে।

বিমানবন্দরের দক্ষিণের অংশের চেঙ্গালথোড খালের পানি ক্রমেই বিমানবন্দরে ঢুকে রানওয়ে ডুবিয়ে দিয়েছে। গত বছরও বন্যার কারণে ২ সপ্তাহ কোচি বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছিল।

এদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কোঝিকোড়ে, ওয়ানাড, ইদুক্কি ও মালাপ্পুরম- এই চার জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া পাঁচটি জেলায় জারি আছে অরেঞ্জ অ্যালার্ট। বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ করছে বিপর্যয় মোকাবেলা দফতর। এরই মধ্যে ৩৩০টি ত্রাণশিবির খোলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ