শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কুরবানির বর্জ্য অপসারণে ১৪ হাজার কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোরবানির পর সৃষ্ট হওয়া পশুর বর্জ্য অপসারণে রাজধানীতে প্রায় ১৪ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে। নগরবাসীকে স্বস্তি দিতে এবার এই উদ্যোগ নিয়েছে দুই সিটি করপোরেশন।

সোমবার দুপুর ২টায় উত্তরা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। অন্যদিকে দুপুর পৌনে ৩টায় ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠের সামনের জায়গা থেকে নিজ এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএনসিসিতে এবার প্রায় ছয় হাজার কর্মী ও ডিএসসিসিতে প্রায় আট হাজার কর্মী কাজ করবে বলে জানান করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর হোসেন। এদের মধ্যে ডিএনসিসির নিয়মিত কর্মী প্রায় আড়াই হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় পিডাব্লিউসিএসপিএর প্রায় সাড়ে চার হাজার কর্মী কাজ করবে বর্জ্য অপসারণে।

অন্যদিকে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন জানান, তাদের নিয়মিত কর্মী পাঁচ হাজার ২শ ৪১ জন। সঙ্গে থাকছে পিডাব্লিউসিএসপিএর প্রায় তিন হাজার কর্মী। এছাড়াও দ্রুততম সময়ে বর্জ্য অপসারণে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া পরিচ্ছন্নতাকর্মী থাকছে দুই সিটিতেই। সব মিলিয়ে ১৪ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী এবার থাকছে রাজধানীতে কোরবানি হওয়া পশুর বর্জ্য অপসারণ মিশনে।

আরম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ