মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পবিত্র হজ পালন করতে এসে মা হলেন আট নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজ করতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার সৌভাগ্য অর্জন করলেন আট নারী। মক্কা এবং মিনার হাসপাতালে এটিই ছিল হজের মধ্য রেকর্ড সংখ্যক শিশু জন্মের ঘটনা। খবর আরব নিউজ-এর।

খবরে বলা হয়, মক্কার মা ও শিশু হাসপাতালে পাঁচটি শিশু, আরাফাতে দুইটি এবং মিনায় একটি শিশু জন্মগ্রহণ করার খবর নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ।

নারী হাজিদের তত্ত্বাবধানে হজের দ্বিতীয় দিন আরাফাতের ময়দানে দুই শিশুর জন্ম হয়।

৪০ বছর বয়সী লিবিয়ান নারী জাবাল আল রাহমা হাসপাতালে সন্তান প্রসব করেন। তিনি নবজাতক পুত্রের নাম রাখেন আরাফাহ। আরাফাতের ময়দানের নামে এ নাম রাখা হয় শিশুটির।

হজ করতে এসে শিশুপুত্রের বাবা হতে পেরে ওই নারীর স্বামী আহসান ইউসুফ আনন্দ প্রকাশ করেন। সেই সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মায়মুনা আলী নামে ২৩ বছরের এক নারী ইস্ট আরাফাত হাসপাতালে সন্তান জন্ম দেন। তিনি এবং তার স্বামী আরাফাতের ময়দানে হজের আনুষ্ঠানিকতা পালনের সময় তার প্রসব বেদনা উঠে। তারা দুজন নবজাতক পুত্রের নাম রাখেন মোহাম্মদ সালমান। সৌদি যুবরাজের সম্মানে শিশুর এ নাম রাখেন তারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ