শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বাঘাইছড়িতে জনসংহতির ২ চাকমা নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) সহযোগী সংগঠন যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমা (৩৫) ও বাঘাইছড়ি উপজেলা কমিটির দায়িত্বশীল নেতা এনো চাকমাকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এম এ মনজুর।

রোববার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বাবুপাড়ায় কমিউনিটি সেন্টারের পাশে নিজ বাসায় একদল দুর্বৃত্ত আক্রমণ চালিয়ে ব্রাশফায়ারে তাদের হত্যা করে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, যে এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই বাবুপাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সঙ্গে এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছিল ২০০৯ সালে গঠিত এই সংগঠনটির।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ