মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যদি চামড়া রফতানি করা যায় তাহলে দাম বাড়বে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  তৃণমুল ব্যবসায়ীদের কথা বিবেচনায় চামড়ার দাম নির্ধারণ করা হলেও বাজারে এর প্রভাব পড়েনি। তাই বাধ্য হয়ে চামড়া রফতানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১৪ আগস্ট) সকালে রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রফতানি শুরু হলেই বাজারে চামড়ার দাম বাড়বে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

এ সময় টিপু মুনশি বলেন, আমরা রফতানির সিদ্ধান্ত নিয়েছি। আজকে তারা মিটিংয়ে বসবে। যদি রফতানি করা যায় তাহলে দাম বাড়বে। যারা এর মধ্যে বিক্রি করে দিয়েছে তাদের আসলেই লোকসান হয়েছে।

তিনি বলেন, আমরা বলেছিলাম চামড়াটা লবণ দিয়ে অন্তত দুই চারদিন রেখে দেয়। যদি চামড়া রফতানি করা যায় তাতে তৃণমূলে চামড়ার দাম ভাল হবে।

আরএম//


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ