বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কাশ্মির থেকে মোদিকে যে বার্তা দিলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আজাদ কাশ্মির ভারতের যে কোনও সামরিক পদক্ষেপ নেয়া হলে, এর কড়া দেয়া হবে।

বুধবার আজাদ কাশ্মিরে আইনসভার বিশেষ অধিবেশনে ভাষণকালে এ হুঁশিয়ারি দেন তিনি।

ইমরান খান বলেন, "আমাদের কাছে তথ্য রয়েছে এবং আমাদের দুটি জাতীয় সুরক্ষা কমিটির (এনএসসি) বৈঠক হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী পুরো জানে যে ভারত আজাদ কাশ্মির নিয়ে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে।”

“পুলওয়ামার পরে তারা বালাকোটে যে ব্যবস্থা নিয়েছিল, তার মতো আমাদের তথ্য অনুসারে, তারা এখন আরও ভয়াবহ পরিকল্পনা করেছে।’’

তিনি বলেন, "অধিকৃত কাশ্মির থেকে বিশ্বের মনোনিবেশ সরিয়ে নিতে তারা আজাদ কাশ্মিরে পদক্ষেপ নিতে চায়।"

পাকিস্তানি প্রধানমন্ত্রী মোদীকে সম্বোধন করে বলেন: "এটি আমার কাছে আপনার বার্তা: আপনি পদক্ষেপ নিন এবং প্রতিটি ইটের জবাব পাটকেল দিয়ে দেয়া হবে।"

তিনি বলেন, "সেনাবাহিনী প্রস্তুত; কেবল সেনাবাহিনী নয় গোটা জাতি আমাদের সেনাবাহিনীর পাশাপাশি লড়াই করবে। মুসলমানরা যখন স্বাধীনতার পক্ষে লড়াই করেছে, তখন তারা বৃহত্তম সেনাবাহিনীকেও পরাজিত করেছে।’’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ