শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের

মালয়েশিয়ার পুলিশের জেরার মুখে ড. জাকির নায়েক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতি বিদ্বেষমূলক মন্তব্য করায় জাকির নায়েককে জেরা করবে মালয়েশিয়ার পুলিশ। মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা এ তথ্য প্রকাশ করেছে।

দেশটির সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, সম্প্রতি তার করা কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।

তার ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে তাকে দেশ থেকে তাড়ানোর দাবিও করেছেন সে দেশের এক মন্ত্রী থেকে শুরু করে কয়েকটি সংগঠন।

বুধবার (১৪ আগস্ট) জাকির নায়েক বলেন, ভারতের সংখ্যালঘু মুসলিমদের তুলনায় মালয়েশিয়ার হিন্দুরা ১০০ শতাংশ বেশি অধিকার ভোগ করে থাকেন। মালয়েশিয়ার হিন্দুরা ডা. মাহাথির মোহম্মদের তুলনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বেশি অনুগত।

জাকির নায়েকের এ মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওই দেশের একাধিক মহল। তার জেরেই পুলিশের জেরার মুখে পড়েছেন জাকির নায়েক।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদিন ইয়াসিন সংবাদমাধ্যমে বলেন, জাতি বিদ্বেষমূলক মন্তব্য ও মিথ্যে খবর ছড়ানোর জন্য জাকির নায়েককে জেরা করবে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ