শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের রাজধানী রিয়াদের সোলাই এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং আহত হয়েছেন আরও অন্তত ৫জন।

নিহত দুই বাংলাদেশি হলেন কুমিল্লার বরুরা উপজেলার ইয়াসিন মিয়া এবং ময়মনসিংহের গফরগাও উপজেলার ইয়াসিন আলী। তারা দুজনেই একটি কোম্পানীতে পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ৪টার দিকে কাজ শেষ গাড়ীতে করে বাসায় ফিরছিলেন। তাদের বহনকারী গাড়ীটি সোলাই এলাকায় পৌছালে একটি লড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।

নিহতদের লাশ বর্তমানে রিয়াদের সেমুসী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

-এএ