শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য

বকেয়া না পেলে কাচা চামড়া বিক্রি না করার ঘোষণা ব্যাবসায়ীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বকেয়া পরিশোধ না করলে ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আড়তদার ব্যবসায়ীরা। ফলে আজ থেকে ট্যানারিতে চামড়া কেনা শুরু হচ্ছে না।

আজ শনিবার রাজধানীর পোস্তায় বৈঠকে এ সিদ্ধান্ত নেন কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি। বৈঠক শেষে সমিতির সভাপতি দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বকেয়া পরিশোধ না করা পর্যন্ত চামড়া না দেয়ার সিদ্ধান্তে অনড় আড়তদাররা।

অগামী কাল রোববার এ খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে বাণিজ্য মন্ত্রণালয়। ওই বৈঠকে ওপর চামড়ার ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

গত কয়েক বছরের চেয়ে এবার চামড়ার দামে ধস নামায় দেশের বিভিন্ন স্থানে লাখ লাখ চামড়া ফেলে দেন মৌসুমী ব্যবসায়ীরা। এ পরিস্থিতি থেকে চামড়া ব্যবসায়ীদের বাঁচাতে গত বুধবার কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয় সরকার।

-এটি