বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আবারও কাশ্মীরে কিছু এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের শ্রীনগরের বেশ কিছু এলাকায় চলাচলে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টায় পুলিশের সাথে শ্রীনগরের বাসিন্দাদের কয়েক দফা সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

রাতে সংঘর্ষে আহত হয়েছে ২৪ জন। শনিবার কিছু অঞ্চলে কারফিউ শিথিল হওয়ার পর শ্রীনগরে একাধিক স্থানে আন্দোলন শুরু হয়।

নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে আন্দোলনকারীরা পাথর ছুঁড়লে, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও ছররা গুলি নিক্ষেপ করে পুলিশ। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে দেশটির সাবেক দুই সেনা কর্মকর্তাসহ ছয়জন।

আবেদনে বলা হয়, কাশ্মীরিদের মতামত না নিয়ে এত বড় সিদ্ধান্ত নেয়া জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। তাদের দাবি, এই ধারা বাতিল করে ভারতের সঙ্গে কাশ্মীরের সম্পর্কে আঘাত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ