বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইসরায়েলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত উত্তরাঞ্চলীয় গাজা প্রদেশে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরো ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার এক চিকিৎসকের বিবৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করেছে জিনহুয়া।

চিকিৎসক আশরাফ আল-কাদরা এক সংবাদ বিবৃতিতে বলেন, রবিবার (১৮ আগস্ট) সকালে উত্তরাঞ্চলীয় গাজা সীমান্তবর্তী অঞ্চল থেকে মাহমুদ আইল-ওলাইদা (২৪), মোহাম্মদ আবু ইউনুস (২৭) এবং মোহাম্মদ আল-তারামসি (২৬) নামে তিন যুবকের লাশ উদ্ধার করে মেডিকেলকর্মীরা। এরপর মৃত ওই তিন যুবকের লাশ উত্তরাঞ্চলীয় গাজা উপত্যকার ইন্দোনেশিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর ইসরায়েলের সংবাদমাধ্যমে প্রকাশ কর হয়, গাজা উপত্যকার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে অবৈধ অনুপ্রবেশ রুখে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী এবং সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশকালে তিন জঙ্গিকে গুলি করে হত্যা করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ