মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মেডিকেলে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেডিকেলের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর (শুক্রবার)।

সোমবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২৭ আগস্ট (মঙ্গলবার) এবং আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার)। প্রবেশপত্র বিতরণ করা হবে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক নম্বর: জীববিজ্ঞান -৩০, রসায়নবিদ্যা -২৫, পদার্থবিদ্যা -২০, ইংরেজী -১৫; সাধারণ জ্ঞান: বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ -১০। পরীক্ষায় মোট আসন সংখ্যা চার হাজার ৬৮টি।

অনলাইনে আবেদনের জন্য www.dghs.gov.bd ওয়েবসাইটে নির্দেশাবলী ভালোভাবে পড়ে সতর্কতার সঙ্গে ফরম পূরণের পরামর্শ দিয়ে এতে আরও বলা হয়েছে, পরীক্ষা ফি এক হাজার টাকা শুধু প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ