শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কাশ্মীর নিয়ে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মঙ্গলবার মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে নিজের এমন অভিপ্রায়ের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

ট্রাম্প বলেন, ভৌগোলিকভাবে কাশ্মীরের অবস্থান খুবই জটিল। সেখানে হিন্দু, মুসলিম সবাই বসবাস করে। আমি বলব না যে তারা এখন একসঙ্গে খুব ভালো আছে।

কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্পর্কিত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর পাকিস্তানের সঙ্গে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিল আমেরিকা। এ বিষয়ে নমনীয় ভাষা ব্যবহারের জন্য ইমরান খানকে পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুইবার ইমরান খানকে ফোন করেন ট্রাম্প।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ভারতের বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকার দেশটির সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দেয়। জম্মু-কাশ্মীর রাজ্যটিকে দ্বিখণ্ডিত করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টির সিদ্ধান্ত হয়।

এর প্রতিবাদে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করে পাকিস্তান। নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে এবং বাণিজ্যিক সম্পর্কও বিচ্ছিন্ন করে। এদিকে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পদক্ষেপকে অভ্যন্তরীণ বিষয় বলে বিবেচনা করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ