শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য

বিশ্বের সবচেয়ে বড় বিমান বানাল চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান তৈরি করেছে বেইজিংয়ের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না বা (এভিআইসি)। জঙ্গলে আগুন নেভানোসহ যেকোনো বিপর্যয়ে এই বিমানটি ব্যবহার করা হবে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

চীনা গণমাধ্যম শিনহুয়ার বরাতে জানা যায়, চীন গুয়াংডং প্রদেশের ঝাওহাই নগরী এজি-৬০০ নামের এই বিমানটিকে প্রকাশ্যে আনা হয়।

এজি-৬০০ বিমান আকারে প্রায় বোয়িং ৭৩৭’এর সমান এবং এটি সর্বোচ্চ ঘণ্টায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে একভাবে।

জল থেকে ওঠা-নামা করতে পারে বিশ্বে এমন যে সব বিমান বানানো হয়েছে তার মধ্যে এজি ৬০০-ই সবচেয়ে বড়। এটিকে বিমান শিল্পের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে।

-এটি