বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আবারও ভারত-পাকিস্তান গুলি বিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে গুলি বিনিময় হয়েছে। আজ সকালেও এমন গুলি বিনিময় হয়েছে। তবে এতে কোনো পক্ষে কেউ হতাহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভারতীয় সেনাদের বরাতে সংবাদমাধ্যম জানায়, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দারবানি সেক্টরে বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনারা ভারি গোলাবর্ষণ করছিল আজ সকালেও। এর ফলে কড়া জবাব দিতে বাধ্য হয়েছে ভারতীয় সেনারা।

অনলাইন জি নিউজ বলছে, অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা বৈষম্যহীনভাবে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ভারতীয় অবস্থানে গুলি চালায়। রাতভর পাকিস্তানের দিক থেকে গোলা নিক্ষেপ অব্যাহত ছিল। তা চলেছে শুক্রবার সকাল পর্যন্ত।

ভারতীয় সেনারা সমান জবাব দেয়ার পর তা বন্ধ হয়েছে। একজন ভারতীয় সেনা কর্মকর্তা বলেছেন, পাকিস্তানের গোলাবর্ষণের সমুচিত জবাব দিয়েছে ভারতীয় সেনারা। তবে এ বিষয়ে পাকিস্তানের কোনো বক্তব্য এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায় নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ