মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

কনস্টান্টিনোপল বিজয়ের মহানায়ককে নিয়ে বই 'মুহাম্মদ আল-ফাতিহ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত লেখক ও ইতিহাস-গবেষক ড. আলি মুহাম্মদ সাল্লাবি রচিত কনস্টান্টিনোপল বিজয়ের মহানায়ক সুলতান মুহাম্মদ আল-ফাতিহের জীবন-উপাখ্যান নিয়ে রচিত ‘মুহাম্মদ আল-ফাতিহ’।

তৎকালীন বিশ্বের পরাশক্তি রোমান সাম্রাজ্যের কেন্দ্রস্থল ছিল কনস্টান্টিনোপল। এর বিজয়ের ব্যাপারে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, মুসলিমদের সেই সেনাবাহিনী ও সেনাপতি কতইনা উত্তম, যারা কনস্টান্টিনোপল জয় করবে। ফলে এই সৌভাগ্য অর্জন করার লক্ষ্যে যুগে যুগে মুসলিম সেনাপতি ও সেনাবাহিনী কনস্টান্টিনোপল বিজয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন।

কিন্তু ইতিহাস অপেক্ষায় ছিল সেই মহান ব্যক্তির সাক্ষাৎলাভে, যে সেই শহরের বুকে বিজয়-কেতন ওড়াবে এবং বাস্তবায়ন করবে প্রিয়নবির ভবিষ্যৎবাণী। শতাব্দির পর শতাব্দি অতিক্রান্ত হওয়ার পর অবশেষে দেখা মিলল সেই অমিততেজা বীর পুরুষের, যিনি পৃথিবীর বুকে বিস্ময় হয়ে দেখা দিয়েছিলেন।

মানবেতিহাসের যুদ্ধ-অধ্যায়ে অবিস্মরণীয় বিজয়-কৌশলের চিত্র এঁকেছিলেন। পানির জাহাজ ডাঙায় চড়িয়ে দখল করে নিয়েছিলেন রোমানদের শৌর্য-বীর্যের প্রতীক কনস্টান্টিনোপল।

রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয়ের সেই মহানায়ক ছিলেন সুলতান মুহাম্মদ আল-ফাতিহ। তার জীবন-উপাখ্যান নিয়েই রচিত হয়েছে এই বইটি। সেই সাথে উসমানি খিলাফতের উত্থান ও প্রথমদিকের উসমানি খলিফাদের ধারাবাহিক পরিচিতির কিঞ্চিৎ বিশ্লেষণাত্মক বিবরণও রয়েছে।

আরবের প্রখ্যাত লেখক ও ইতিহাস-গবেষক ড. আলি মুহাম্মদ সাল্লাবির কলমে এই মহান মুজাহিদের জীবনী পড়তে আশা করি ভালো লাগবে, পাঠকহৃদয় মুগ্ধ ও আলোড়িত করবে।

এক নজরে বই 

বই : মুহাম্মদ আল-ফাতিহ
লেখক : ড. আলি মুহাম্মদ সাল্লাবি
অনুবাদ : মাহদি হাসান
সম্পাদনা : আবদুল্লাহ আল মাসউদ
প্রচ্ছদ : আবুল ফাতাহ
প্রকাশনায় : মুহাম্মদ পাবলিকেশন

বইটি সংগ্রহ করতে ক্লিক করুন 

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ