মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

২২ বছর পরেও কবরে সতেজ নাসির আহমদ, কাফনের কাপড়ও অক্ষত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে প্রবল বৃষ্টিতে কবরস্থানের মাটি সরে একটি কবর উন্মোচিত হয়ে গেলে ২২ বছর আগে কবর দেয়া ব্যক্তির সতেজ মরদেহ বেরিয়ে আসে। কাফনের কাপড়েও দাগ পড়েনি একটুও।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, এ আশ্চর্য ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বান্দা জেলার বাবিরো অঞ্চলে। যেখানে বৃষ্টিপাতের কারণে কবরস্থান ডুবে গিয়েছিলো পানির নীচে। মাটি ধসে অনেক কবর থেকে সরে গিয়েছিলো মাটি।

একটি কবরে পুরো অক্ষত মরদেহ দেখে পুরো গ্রামে বিষ্ময় দেখা দেয়। দলে দলে মানুষ ছুটে আসে। সবার মুখ থেকে বেরিয়ে আসে সুবহানাল্লাহ। প্রত্যক্ষদর্শীরা জানায়, অক্ষত মরদেহটির কাফনের উপরও একটি দাগ পর্যন্ত পড়েনি।

আল্লাহর এ নেক বান্দা সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, ২২ বছর আগে মুহাম্মদ নাসির আহমদ নামের এ আল্লাহর বান্দা মৃত্যু বরণ করেন। মৃতের এক আত্মীয় তাকে সনাক্ত করে বলেন তিনিও ২২ বছর আগে তার জানাজায় অংশ নিয়েছিলেন। তিনি অনেক ভালো মানুষ ছিলেন বলেও জানা যায়।

খবরটি গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে গেলে মানুষজন দূরদূুরান্ত থেকে এ অলৌকিক ঘটনা দেখতে আসেন। স্থানীয়রা বলছেন ‘এটি একটি অলৌকিক ঘটনা, নাসির আহমদ ভাল মানুষ ছিলেন, আল্লাহ তার মঙ্গল করুন। তাকে জান্নাতবাসী করুন’

সূত্র: ডেইলি পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ