শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ডেঙ্গুতে চিকিৎসা দিয়েও বাঁচানো যাচ্ছে না অনেক রোগীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শতভাগ চিকিৎসা দিয়েও বাঁচানো যাচ্ছে না অনেক ডেঙ্গু রোগীকে। কেউ কেউ অল্প সময়েই আক্রান্ত হচ্ছেন শক সিনড্রমে।

আজ রোববারও ঢাকায় একজন এবং মাদারীপুর ও কিশোরগঞ্জে মারা গেছেন দুইজন। এমন অবস্থায়, ডেঙ্গুর ভয়াবহতা ও মৃত্যুহার কমাতে এবং নতুন ওষুধের প্রয়োগ নিয়ে গবেষণার উদ্যোগ নিয়েছে সোসাইটি অব মেডিসিন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

ঢাকা মেডিকেলের চিকিৎসক বেলাল রহমান। একদিনের জ্বর নিয়ে এসেছেন ঢাকা মেডিকেলে। একিউট মেডিসিনের জরুরি বিভাগে রক্ত পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু।

এক ঘণ্টার ব্যবধানে কমে যায় রক্তচাপ। দেখা দেয় শক সিনড্রোমের লক্ষণ। ফ্লুইড দেয়ার পাশাপাশি বিশেষ চিকিৎসায় রক্তচাপ ধরে রাখা চেষ্টা করে চিকিৎসকরা। শারীরিক অবস্থার অবনতি হলে নেয়া হয় আইসিইউতে।

চিকিৎসকরা বলছেন, ডাক্তার বেলালের মতো খুব অল্প সময়েই অবস্থার অবনতি হচ্ছে অনেক রোগীর। শক সিনড্রম অর্থ্যাৎ রোগীর হার্ট লিভার কিডনিতে ভাইরাসের সংক্রমণ হচ্ছে।

অনেক রোগী নিয়মিত চিকিৎসা নিয়েও মারা গেছেন। তেমনি একজন ব্যবসায়ী আকরাম হোসেন। আক্রান্তের শুরুতে হাসপাতালে ভর্তি হয়ে দশ দিন চিকিৎসা নিলেও বাঁচানো যায়নি তাকে।

হাসপাতাল থেকে পাওয়া তথ্য মতে, ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছে এক শোর বেশি। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বাষট্টি হাজার। এ অবস্থায় ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে গবেষণা শুরু করেছে সোসাইসি অব মেডিসিন।

ডেঙ্গুতে প্যারাসিটামলের বাইরে কোনো ওষুধ দেয়া হয় না। ডেঙ্গু ভাইরাসের নতুন ধরণ, প্রকৃতি নির্ণয়, নতুন ওষুধের প্রয়োগ এবং মৃত্যুহার কমাতে কাজ করছেন গবেষকরা। এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে রোববার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ১৩শ রোগী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ