মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সরকারের কাছে ১০ কাঠার প্লট চেয়েছেন বিএনপির রুমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের কাছে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট চেয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের বহুল আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে দেয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট/জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য আর কোনো ব্যবসা বা পেশা নাই। এ জন্য ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠা প্লটের প্রয়োজন।

তার এই চিঠিটি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। চলতি মাসের ৩ তারিখে চিঠিটি তিনি দিয়েছেন। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ‘আমার নামে ১০ কাঠার প্লট বরাদ্দ করলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব’।

rumin.jpg

এ বিষয়ে জানতে চিঠিতে উল্লেখ করা রুমিনের নম্বরে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।

অনেক নাটকীয়তার পর বিএনপির এমপিরা শপথ নেয়ার পর সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে মনোনয়ন পান রুমিন। এরও আগে টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চান। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি। নিজ এলাকার মানুষের কাছে তেমন পরিচিতি না থাকলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিন ফারহানার পরিচিতি রয়েছে।

এমপি হিসেবে শপথ নিয়েই সেই সংসদকে অবৈধ বলে দাবি করায় আবার আলোচনায় আসেন তিনি। এরপর সংসদে বক্তব্য দিতে গিয়ে চলমান সংসদকে অবৈধ বলা ছাড়াও সরকারের সমালোচনায় মুখর এই এমপি। এছাড়া দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়েও একাধিকার বক্তব্য রেখেছেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ