মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাশ্মিরে ৫০ হাজার সরকারি কর্মী নিয়োগের পরিকল্পনা ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের পর সেখানে বড় ধরনের নিয়োগ দিতে যাচ্ছে ভারত সরকার। বুধবার দিল্লির নিয়োগকৃত গভর্নর সত্য পাল মালিক এ তথ্য জানিয়েছেন।

গভর্নর সত্য পাল মালিক জানান, আগামী কয়েক মাসের সরকারের বিভিন্ন বিভাগে ৫০ হাজার শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে।

এক সংবাদ সম্মেলনে মালিক আপেল চাষীদের জন্য একটি পরিকল্পনা ঘোষণা করেন। ভারতীয় কর্তৃপক্ষ মনে করছে, এতে করে অঞ্চলটির অর্থনীতির বিকাশ ঘটবে।

ভারত সরকার কাশ্মিরের বিশেষ অধিকার বাতিলের কারণ হিসেবে অর্থনৈতিক বিকাশের কথা বলছেন। তবে ৫ আগস্টের পর হতে সেখানকার অর্থনীতি স্থবির হতে শুরু করেছে।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় জম্মু-কাশ্মির পুনর্বিন্যাস বিল। বুধবার (২৮ আগস্ট) ছিল উপত্যকায় ধরপাকড় ও বিধিনিষেধ আরোপের ২৩তম দিন।

সূত্র:  অ্যাসোসিয়েটেড প্রেস

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ