শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রোহিঙ্গাদের বিশাল সমাবেশের নেপথ্য খতিয়ে দেখবে টাস্কফোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গাদের বিশাল সমাবেশের আয়োজনের নেপথ্যের বিষয় খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্স কমিটি।

বুধবার (২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় টাস্কফোর্স কমিটির বৈঠকে এ আলোচনা হয়।

এতে কীভাবে রোহিঙ্গাদের এত বড় সমাবেশের আয়োজন হলো সে বিষয়ে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যর্থতার কারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে ২৫ আগস্ট কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের সমাবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রোহিঙ্গাদের এত বড় সমাবেশ হলেও মাঠ প্রশাসন থেকে ঢাকার প্রশাসনকে অবহিত কেন করা হয়নি। এ সমাবেশ আয়োজনের পেছনে কারা ছিল সে বিষয়ে খতিয়ে দেখার বিষয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট উখিয়ায় এক বিশাল সমাবেশ করে রোহিঙ্গারা। বাংলাদেশে রোহিঙ্গা ঢলের দুই বছর পূর্তিতে আয়োজিত এ সমাবেশ নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ