মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

'পরিবার সঙ্গে না রাখা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যেসব জেলা প্রশাসকের (ডিসি) সাথে কর্মক্ষেত্রে স্ত্রী বা স্বামী ও সন্তানরা থাকেন না তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

এর কারণ হিসেবে তিনি বলেন, এটা দেখা গেছে যে যেসব জেলায় ডিসিদের সন্তানরা পড়াশোনা করে না সেখানকার স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের গুণ ও মান তদারকি ও যথাযথভাবে পরিচালনা করা হয় না।

রাজধানীর ব্র্যাক ইন মিলনায়তনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘বাংলাদেশে সামাজিক জবাবদিহি ও ইচ্ছামূলক গণতন্ত্রের পরিস্থিতি: বর্তমান গতিপ্রকৃতি ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক সমীক্ষা প্রতিবেদনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘এমন ডিসিদের তালিকা করার একটি পদক্ষেপ চলছে।’

তাই জেলা প্রশাসকদের সাথে যাতে পরিবার থাকে তা সরকার নিশ্চিত করতে চায় বলে জানান মন্ত্রী।

বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইজিডির সিনিয়র রিসার্চ ফেলো ড. মির্জা এম হাসান।

তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী হতে হবে। কারণ সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১২৩ ধরনের সেবা মানুষকে দেয়া হয়।

আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার, ডিএফআইডি বাংলাদেশের আনোয়ারুল হক প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ