মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কলকাতার বিধানসভায় প্রথম 'গণপিটুনি প্রতিরোধ বিল' পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে প্রথম ‘গণপিটুনি প্রতিরোধ বিল’ পাস হয়েছে কলকাতার বিধানসভায়। এই বিল পাসের মধ্যে দিয়ে কলকাতায় নবজাগরণের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

গণপিটুনি সম্পর্কে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন,‘আইন হাতে তোলার অধিকার কারও নেই। কোনও অভিযোগ পেলে পুলিশে জানান। গণপিটুনি রুখতে কেন্দ্র, রাজ্য, পুলিশ সবাইকে একযোগে লড়তে হবে।

তিনি বলেন, কেন্দ্র এখনও কোনও বিল আনেনি। অন্য কোনও রাজ্যও এখনও বিল আনেনি। এখনও বিল করেনি দেখে, কেউ করবে না, এটা তো হতে পারে না। কাউকে তো করতে হবে। দেশ যখনই সংকট পড়েছে, তখনই বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার এই বিল প্রণয়ন করেছে।’

ভারতের মধ্যে প্রথম কলকাতায় গণপিটুনির বিরুদ্ধে কোন বিল পাস হল। এর আগে রাজস্থান সরকার গণপ্রতিরোধ বিল আনলেও তা পাস করাতে পারেনি।

মুখ্যমন্ত্রী বলেন,‘গণপিটুনি মানে কী? আমি অনেক রাজ্য থেকে রেকর্ড চেয়েছিলাম। কিন্তু কোথাও কোনও রেকর্ড নেই।’

বিরোধীদের অভিযোগ গণপিটুনি প্রতিরোধ আইনের শাস্তিতে কিছু ‘ফাঁক’ রয়েছে। তবে, মমতার দাবি অত্যন্ত কড়া এই আইন। মানুষে মানুষে ভেদাভেদ রুখতে আইনটি তৈরি করা হয়েছে। ধর্মের ভেদাভেদ ভুলে সবাইকে সচেতন হতে হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ