মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নেশাখোর ছেলের দেয়া আগুনে মারা গেলেন মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার ধুনটে ছেলের দেয়া আগুনে দগ্ধ মা খুকি খাতুন (৬২) মারা গেছেন। গতকাল রোববার রাতে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, রোববার বিকেলে মা খুকি খাতুনের কাছে মাদক সেবনের জন্য টাকা চায় খোকন মন্ডল। দীর্ঘ সময় মায়ের কাছে টাকা চেয়ে ব্যর্থ হয়ে মাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখে সে। একপর্যায়ে মায়ের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় খোকন।

এ সময় খুকি খাতুনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, নেশার টাকা না পেয়ে বিকেলে মায়ের হাত-পা বেঁধে শরীরে আগুন দেয় ছেলে খোকন মন্ডল (৩৫)। পরে দগ্ধ মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। ওই মায়ের মরদেহ বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

তিনি আরও বলেন, ঘটনার পর অভিযুক্ত ছেলে খোকন মন্ডলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। ফলে খোকন গুরুতর আহত হয়েছে। তাই তাকে পুলিশি হেফাজতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ