শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সীমান্তে বাঙ্কার নির্মাণ করছে পাক সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০ বছর আগে ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় যেভাবে সীমান্তে বাঙ্কার তৈরি করেছিল পাকিস্তান; বর্তমানে সেভাবেই বালতোরো সেক্টরের কাছে স্কার্দু এলাকার সম্মুখভাগে বাঙ্কার নির্মাণ করছে পাক সেনাবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ এ খবর দিয়েছে।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের স্কার্দু এলাকার সম্মুখভাগের বিপরীত পাশেই কারগিলের অবস্থান। একেবারে সীমান্ত রেখা ঘেঁষে এই বাঙ্কার তৈরি করছে পাকিস্তান।

সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ইতিমধ্যে ছয়টি বাঙ্কার প্রস্তুত হয়েছে বলে ভারতীয় গোয়েন্দা বাহিনী খবর পেয়েছে। সীমান্ত রেখা ঘেঁষে ১০ থেকে ১২ ফুট এবং কোথাও ২০ থেকে ২২ ফুট উঁচু আরও কয়েকটি বাঙ্কার নির্মিত হচ্ছে।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সূত্রগুলো বলছে, বাঙ্কারগুলো পাকিস্তানের কমান্ড পোস্ট হতে পারে। এটি দুটি কারণে করতে পারে। পাকিস্তান ওই এলাকায় তাদের সামরিক বাহিনীর উপস্থিতি বাড়ানো কিংবা অস্ত্র মজুদের জন্য অথবা সেখানে স্থাপনা তৈরির সম্ভাবনা আছে।

ভারত চলতি মাসের ৫ আগস্ট দেশটির সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে। ফলে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়। ওই অঞ্চলটিকে দুটি রাজ্যে বিভক্ত করেছে। এরপর থেকে কার্যত জম্মু-কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সব মিলিয়ে উপত্যকাটিতে ৫০ হাজারের বেশি সেনা ও কর্মকর্তা মোতায়েন করে ভারত। হিমালয় ঘেরা অঞ্চলটিতে কারফিউ জারি করে। আটক করা হয় মুসলিম নেতাদের।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সেখানে নিয়মিতভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। গ্রেফতার করা হয়েছে কয়েক হাজার স্বাধীনতাকামীকে।

ভারত সরকারের পক্ষ থেকে কাশ্মীর অঞ্চলে ইন্টারনেট, টেলিফোন ও মোবাইল পরিসেবা বন্ধ করে দেয়। ওই অঞ্চলটির সঙ্গে যোগাযোগ বিচ্ছন্ন করে দেয়া হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ