মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাশ্মীর ইস্যুতে আব্দুল মোমেনকে যা বললেন পাক পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কুরেশি।

মঙ্গলবার দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর মাঝে ফোনে কথা হয় বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে। এছাড়াও দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি জং এর খবর দিয়েছে।

কাশ্মীরে মানবাধিকার ও মানবিক পরিস্থিতির অবনতির কথা এ কে আব্দুল মোমেনের কাছে তুলে ধরেছেন মাখদুম শাহ। বলেন, বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীরের অবস্থান পরিবর্তন করে ভারত অবৈধভাবে এবং একতরফা যে পদক্ষেপ নিয়েছে, তাতে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি সৃষ্টি করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংলাপ ও আলোচনার মধ্য দিয়ে বিরোধ নিরসনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

এর আগে, একই দিনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি অধিকৃত কাশ্মীরের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরতে তুরস্ক, ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন।

এদিকে, কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আজ পাকিস্তান সফরে আসছেন। কাশ্মীরের বর্তমান পরিস্তিতি নিয়ে তৃপাক্ষিক বৈঠক করবেন তারা।

ভারত চলতি মাসের ৫ আগস্ট দেশটির সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে। ফলে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়। ওই অঞ্চলটিকে দুটি রাজ্যে বিভক্ত করেছে। এরপর থেকে কার্যত জম্মু-কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সব মিলিয়ে উপত্যকাটিতে ৫০ হাজারের বেশি সেনা ও কর্মকর্তা মোতায়েন করে ভারত। হিমালয় ঘেরা অঞ্চলটিতে কারফিউ জারি করে। আটক করা হয় মুসলিম নেতাদের।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ