মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভারতের পাঞ্জাবে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে বুধবার বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটির আরেক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আতশবাজি তৈরির ওই কারখানায় বিস্ফোরণের পর সেখানে আটকা রয়েছেন অন্তত ৫০ জন মানুষ। তাদের মধ্যে অনেকের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

গুরুদাসপুরের বাটলা এলাকায় ওই আতশবাজি তৈরির কারখানাটি অবস্থিত। বিস্ফোরণের পর আগুন নেভাতে ও ভেতরে আটক মানুষকে উদ্ধারে সেখানে হাজির হয়েছে দমকল বাহিনী বেশ কয়েকটি ইঞ্জিন। সরকারি কর্মকর্তারাও সেখানে উপস্থিত রয়েছেন।

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেছেন, ‘বাটালায় আতশবাজি তৈরির একটি কারখানায় বিস্ফোরণে অনেকের নিহত হওয়ার খবর শোনার পর খুব খারাপ লাগছে। জেলা কালেক্টর এবং পুলিশের জ্যেষ্ঠ মহাপরিদর্শকের তত্ত্বাবধানে উদ্ধার অভিযান চলছে।’

আরএম/