শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ভারত সফর বাতিল করে পাকিস্তান যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে ভারত সরকারের গৃহীত পদক্ষেপের কারণে দেশটিতে পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই। তবে ভারত সফর বাতিল করলেও চলতি সপ্তাহেই তিনি পাকিস্তান সফর করবেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত বিষয়ে আলোচনার জন্য ৯-১০ সেপ্টেম্বর চীনা পররাষ্ট্রমন্ত্রীর নয়াদিল্লি সফরের কথা ছিল। তবে কাশ্মীরের উদ্ভূত পরিস্থিতির কারণে প্রতিবাদ হিসেবে তিনি এ সফর বাতিল করেছেন।

ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ চীনের। চীনের সঙ্গে সীমান্তবিরোধ নিষ্পত্তির বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বিশেষ বৈঠকের কথা ছিল চীনা পররাষ্ট্রমন্ত্রীর।

এদিকে ভারত সফর বাতিল করলেও চলতি সপ্তাহেই পাকিস্তান আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই। ইসলামাবাদে চীন,আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যৌথ বৈঠকে অংশ নেবেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ